শনিবার ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৪, ১৩ নভেম্বর ২০২৬

শিবগঞ্জে ইমাম নিয়োগ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ৭ জন আহত

শিবগঞ্জে ইমাম নিয়োগ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ৭ জন আহত
ছবিঃ সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। এসময় ৪-৫টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে উপজেলার কানসাট ইউনিয়নের বালুচর গ্রামের জামে মসজিদে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন শফিক আলী, খলিল হোসেন, আনোয়ার হোসেন, আব্দুস সালাম, তোহরুল, রাসেল আলী ও আবুল হায়াত। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদের ইমাম আব্দুল লতিফকে বহাল রাখা নিয়ে মুসল্লিদের মধ্যে বিরোধ তৈরি হয়। শুক্রবার জুমার নামাজ শেষে কণ্ঠভোটে বেশিরভাগ মুসল্লি তাকে বহাল রাখার পক্ষে মত দেন। তবে একটি পক্ষ এর বিরোধিতা করলে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাতজন আহত হন।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান।
 

জনপ্রিয়