সোমবার ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:৩২, ১ মার্চ ২০২৬

বিমানমন্ত্রী আফরোজা খানম রিতার মায়ের ইন্তেকাল

বিমানমন্ত্রী আফরোজা খানম রিতার মায়ের ইন্তেকাল
ছবি: সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা এমপির মা হুরন নাহার রশিদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১ মার্চ) ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট শিল্পপতি, মুন্নু গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হারুনার রশিদ খান মুন্নুর সহধর্মিনী ছিলেন।

মরহুমার নামাজে জানাজা আজ বাদ আসর মানিকগঞ্জের মুন্নু সিটিতে অবস্থিত মুন্নু মেডিক্যাল কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। অতঃপর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে স্বামী মরহুম হারুনার রশিদ খান মুন্নুর কবরের পাশে দাফন করা হবে।

সর্বশেষ