রোববার ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৮, ১৪ নভেম্বর ২০২৬

ইবির টুরিজম বিভাগের ১৭ জন শিক্ষার্থী বহিষ্কার

ইবির টুরিজম বিভাগের ১৭ জন শিক্ষার্থী বহিষ্কার
ছবিঃ প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে বিভাগে র‍্যাগিংয়ের ঘটনায় ১৭ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীন শিক্ষার্থীদের ‘ম্যানার শেখানো’ ও পরিচয়পর্বের নামে হেনস্তা ও র‍্যাগিংয়ের অভিযোগ ওঠে। এই ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৪ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির রিপোর্টের ভিত্তিতে সিন্ডিকেট এই সিদ্ধান্ত নেন।

সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে ২ জনকে দুই বছর মেয়াদে এবং ১৩ জনকে ১ বছর মেয়াদে বহিষ্কার করা হয়। শাস্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ২ বছরের জন্য বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, ২৪-২৫ শিক্ষাবর্ষের সানি নেহালী ও সানাউল করিম এবং ১ বছরের জন্য বহিস্কৃত শিক্ষার্থীরা হলেন একই শিক্ষাবর্ষের সৈয়দ সিয়াম আল নাহিয়ান, সাবিরাহ ওয়াসিমাত সারা, আরিফ হোসেন সজিব, সাজ্জাদ হোসেন রোহান, শাহরিয়ার জুবায়ের ফাহিম, সাদমান সাকিব ইরফান, প্রীতম কুমার সরকার, রিয়াদ হাসান, হাসিবুজ্জামান, সাব্বির আহমেদ, নির্ঝরা, ফাইজা জামান পূরবা, মো: মেহেদী হাসান, এবং ২৫-২৬ শিক্ষাবর্ষের মাহাথীর জিসান ও শেখ মেহেদী হাসান।

গত ১ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৭৬তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, এগুলো সিন্ডিকেটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীরা আপিল করতে পারবে কিনা অবগত হয়নি। এসব বিষয়ে উপাচার্য মহোদয় বলতে পারবেন।

সর্বশেষ

জনপ্রিয়