আবারও বিয়ে করলেন অভিনেত্রী চমক!
আলোচিত অভিনেত্রী ও কনটেন্ট নির্মাতা রুকাইয়া জাহান চমকের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা। কয়েকটি ছবি প্রকাশ করে ‘আবারও বিয়ে করে ফেললেন অভিনেত্রী চমক!’—এমন রহস্যময় ক্যাপশন দিয়েছেন তিনি। এরপর থেকেই বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।
চমকের প্রকাশ করা ছবিগুলোতে তার সঙ্গে দেখা গেছে ঢালিউড অভিনেতা আরিফিন শুভকে। একটি সুসজ্জিত হোটেলকক্ষে তাদের একসঙ্গে সময় কাটানোর মুহূর্ত ধরা পড়েছে ছবিতে। একটি ছবিতে দুজনকে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায়। আরেকটি ছবিতে শুভকে নিজের হাতে চমককে খাবার খাইয়ে দিতে দেখা গেছে।
ছবিগুলোর সঙ্গে দেওয়া ক্যাপশন নিয়ে চমকের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আপাতত এ নিয়ে কিছু বলতে পারছি না। তবে সুখবর তো আছেই! একটু সময় নিয়ে অচিরেই বিস্তারিত জানাব।’
চমকের বক্তব্যে নতুন কোনো সুখবরের ইঙ্গিত মিললেও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি আরিফিন শুভ।
এদিকে চমকের রহস্যময় পোস্ট ঘিরে ভক্ত ও নেটিজেনদের মধ্যে চলছে নানা আলোচনা। কেউ ধারণা করছেন, এটি নতুন কোনো নাটক বা সিনেমার প্রচারণার অংশ হতে পারে। আবার কেউ মনে করছেন, এর পেছনে রয়েছে অন্য কোনো ঘটনা।
তবে প্রকাশিত ছবিগুলো কোনো নতুন কাজের দৃশ্য কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে চমকের ‘সুখবর’ কী, তা জানতে তার পরবর্তী ঘোষণার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।



























