বিমান হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতি নিহত
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের সদস্যদের বিমান হামলায় নিহত হওয়ার খবর প্রকাশ করেছে ইরানি সংবাদমাধ্যম।
রোববার (১ মার্চ) ফার্স নিউজ এজেন্সি-এর বরাতে এ তথ্য জানায় আল জাজিরা।
খবরে বলা হয়, হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতি নিহত হয়েছেন। পরে ইরানের আরেক সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি-ও খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বলে জানানো হয়।



























