রোববার ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৯, ১ মার্চ ২০২৬

দুর্নীতিবাজদের মন্ত্রণালয়ে আশ্রয় হবে না : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

দুর্নীতিবাজদের মন্ত্রণালয়ে আশ্রয় হবে না : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
ছবি: সংগৃহীত

দুর্নীতিবাজদের মন্ত্রণালয়ে আশ্রয় হবে না বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। 

রোববার সেগুনবাগিচায় গণপূর্ত অধিদপ্তরের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘জনগণের করের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়নকাজ সম্পন্ন করতে হবে। দায়িত্ব পালনে কোনো গাফিলতি প্রমাণ হলে সংশ্লিষ্টদের শাস্তির মুখোমুখি হতে হবে।’

পূর্তমন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশে আরো বলেন, দায়িত্ব পালনকালে কোনো রাজনৈতিক চাপ এলে তা আমরা সামাল দেবে। আপনারা দেশের প্রচলিত আইনের মধ্যে থেকে দায়িত্ব পালন করবেন।  বেআইনি বিষয়ে স্পষ্টভাবে আইন তুলে ধরবেন এবং প্রয়োজনে ‘না’ বলতে শিখবেন। নির্ভয়ে ও সততার সঙ্গে কাজ করবেন। 

সর্বশেষ