রোববার ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৭, ১ মার্চ ২০২৬

রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
ছবি: সংগৃহীত

মানবিকতা ও পেশাগত দক্ষতার সমন্বয়ে আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ চিকিৎসক হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার রাজধানীতে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে মার্চ-২০২৬ শিক্ষাবর্ষে ফেইজ-এ-তে ভর্তিকৃত নবাগত রেসিডেন্টদের শপথ অনুষ্ঠান ‘রেসিডেন্সি ইনডাকশন প্রোগ্রাম ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মোট ১ হাজার ৩০৬ জন রেসিডেন্ট চিকিৎসক শপথ নেন।

তিনি বলেন, ‘চিকিৎসা বিদ্যার শেষ নেই। কেবল ডিগ্রি অর্জন নয়, রোগীর প্রতি মমত্ববোধ, নৈতিকতা ও আধুনিক জ্ঞানচর্চার মাধ্যমে নিজেকে প্রকৃত মানবিক বিশেষজ্ঞ হিসেবে গড়ে তুলতে হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের মানুষ যাতে উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী না হয়, সেজন্য দক্ষ ও গবেষণামুখী বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করা সময়ের দাবি। 

রেসিডেন্টদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষা জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে ক্লিনিক্যাল দক্ষতার পাশাপাশি মানবিক আচরণে সমৃদ্ধ হতে হবে। রোগীর সঙ্গে ভালো ব্যবহার ও সহানুভূতিশীল মনোভাব চিকিৎসাসেবার অবিচ্ছেদ্য অংশ।

সর্বশেষ