রোববার ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০:১০, ১ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে বসবাসরত বাংলাদেশিদের নিয়ে সরকার চিন্তিত: শ্রম প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যে বসবাসরত বাংলাদেশিদের নিয়ে সরকার চিন্তিত: শ্রম প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ইরানের ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে বসবাসরত বিপুল সংখ্যক বাংলাদেশি নাগরিকের নিরাপত্তা নিয়ে সরকার গভীরভাবে উদ্বিগ্ন। কারণ এ অঞ্চলে বিভিন্ন পেশায় আমাদের একটি বিশাল জনগোষ্ঠী কর্মরত রয়েছে।

রোববার দুপুর সাড়ে ১২টায় পটুয়াখালী জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “এ বিষয়ে আমি কিছুটা আশ্চর্য হয়েছি। কারণ আমাদের আগেই মাননীয় প্রধানমন্ত্রী পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করেছেন। প্রবাসীদের খোঁজখবর নেওয়া এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী আমাদের আগেই নির্দেশনা দিয়েছেন।”

প্রতিমন্ত্রী আরও বলেন, “পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের প্রথম কাজ হলো—মধ্যপ্রাচ্যে অবস্থানরত দেশের নাগরিকদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে সহযোগিতা করা এবং তাদেরকে সচেতন ও সতর্ক রাখা।”

তিনি জানান, “এখন পর্যন্ত আমাদের কোনো নাগরিকের বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে কুয়েতের একটি বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের চারজন নাগরিক আহত হয়েছেন।”

সর্বশেষ