সোমবার ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫৮, ১ মার্চ ২০২৬

ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত

ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত
ছবি: সংগৃহীত

ইসরাইল ও যুক্তরাষ্ট্র-এর যৌথ হামলায় ইরান ভয়াবহ ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। এই অভিযানে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনাকে তেহরানের জন্য সবচেয়ে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এরই মধ্যে ইরানের পাল্টা হামলায় অন্তত তিনজন মার্কিন সেনা নিহত হওয়ার খবর সামনে এসেছে। খবর জানিয়েছে রয়টার্স ও আল-আরাবিয়া।

পেন্টাগন রোববার (১ মার্চ) এক বিবৃতিতে জানায়, ইরানের বিরুদ্ধে পরিচালিত অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর তিন সদস্য ‘যুদ্ধে নিহত’ হয়েছেন এবং আরও পাঁচজন ‘গুরুতর আহত’ হয়েছেন। তবে হতাহতের ঘটনা কীভাবে ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক বোমাবর্ষণ শুরু করে। একই সঙ্গে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার বিষয়টিও নিশ্চিত করা হয়। এর পর থেকেই মার্কিন বাহিনীর মধ্যে এটিই প্রথম বড় ধরনের প্রাণহানির ঘোষণা।

সর্বশেষ