শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৬, ২৩ অক্টোবর ২০২৬

নেতানিয়াহুর গাড়িবহরে কাচের বোতল নিক্ষেপ

নেতানিয়াহুর গাড়িবহরে কাচের বোতল নিক্ষেপ
ছবিঃ সংগৃহীত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নির্বাচনী প্রচারণায় রাত্রিকালীন বিনোদনকেন্দ্রে গেলে তার গাড়িবহর লক্ষ্য করে কাচের বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

জেরুজালেমের জনপ্রিয় রাত্রিকালীন বিনোদনকেন্দ্র মাহানে ইয়েহুদা বাজারে এ ঘটনা ঘটে। খবর টাইমস অব ইসরায়েলের।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, প্রচারণার অংশ হিসেবে মধ্যরাতে বাজারটিতে গিয়েছিলেন নেতানিয়াহু। এ সময় তার গাড়িবহর লক্ষ্য করে একটি কাচের বোতল ছোড়া হয়।

ভিডিওতে আরও দেখা যায়, বোতল নিক্ষেপের পর নিরাপত্তাকর্মী ও পুলিশ সদস্যরা ভিড়ের মধ্যে ছুটে যান। কে বোতলটি ছুড়েছেন, তা শনাক্ত করার চেষ্টা করতে দেখা যায় নিরাপত্তাকর্মীদের।

জনপ্রিয়