রোববার ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:১০, ১ নভেম্বর ২০২৬

বিজেপি বাংলা লুট করছে : মমতা ব্যানার্জী

বিজেপি বাংলা লুট করছে : মমতা ব্যানার্জী
ছবিঃ সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার শিকার বলে অভিযোগ করেছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, বিজেপি বাংলা (পশ্চিমবঙ্গ) লুট করছে। তবে তার দল এসআইআরের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে, আত্মসমর্পণ করবে না।

দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মমতা বলেন, “আমরা গণতন্ত্রকে রক্ষা করব এবং তা ফিরিয়ে আনব।”

তিনি আরও বলেন, এই লড়াই রাজনীতি ও গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়েই চালিয়ে যাবে তার দল।

এদিকে ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে লক্ষ্য করে তীব্র আক্রমণ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেছেন, ভোট চুরির মাধ্যমে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তার দাবি, জ্ঞানেশ কুমার না থাকলে নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী এবং অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারতেন না।

দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে রাহুল গান্ধী বলেন, “এটি সাধারণ কোনো চুরি নয়। দোকান থেকে কেউ কিছু চুরি করলে তাকে চুরি বলা হয়। কিন্তু এখানে প্রতিটি মানুষের কণ্ঠস্বর চুরি করা হচ্ছে। আইনের ভাষায় একে বিরলতম অপরাধ বলা হয়। এটি রাষ্ট্রদ্রোহের শামিল।”

সমাবেশে উপস্থিত বিরোধী জোটের নেতাদের এবং সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়ে রাহুল বলেন, তারা নরেন্দ্র মোদি ও অমিত শাহকে যে বার্তা দিতে চেয়েছিলেন, তা পৌঁছে গেছে।

তিনি বলেন, “এটি কোনো রাজনৈতিক দলের কণ্ঠস্বর নয়। এটি ভারতের তরুণ, কৃষক ও সাধারণ মানুষের কণ্ঠস্বর। তারা বলছেন, দেশে গণতন্ত্র ধ্বংস হতে দেওয়া হবে না। আপনারা নিজেদের অনেক বড় ভাবতে পারেন, আপনাদের অর্থ থাকতে পারে। কিন্তু আপনারা সংবিধানের চেয়ে বড় নন। সংবিধান আপনাদের সবার ঊর্ধ্বে।”

জনপ্রিয়