রোববার ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০০, ১ নভেম্বর ২০২৬

যবিপ্রবিতে এএসডিএস বিভাগের অত্যাধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন

যবিপ্রবিতে এএসডিএস বিভাগের অত্যাধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন
ছবিঃ প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স (এএসডিএস) বিভাগের শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা ও গবেষণার সুবিধার্থে একটি নতুন কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে।

রোববার (০১ নভেম্বর) সকাল ১১ টায় যবিপ্রবির মাইকেল মধুসূদন দত্ত কেন্দ্রীয় গ্রন্থাগার কাম একাডেমিক ভবনের ষষ্ঠ তলায়  এএসডিএস বিভাগের প্রথম ও আধুনিক নতুন কম্পিউটার ল্যাব উদ্বোধন করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। এসময় উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজ উদ্দিন ও বিভাগটির চেয়ারম্যান ড. মো. কুরবার আলী।

নতুন এই ল্যাবে শিক্ষার্থীদের জন্য উচ্চগতির ইন্টারনেট সুবিধা, সর্বাধুনিক কনফিগারেশনের কম্পিউটার এবং উপাত্ত বিশ্লেষণ,  ডেটা মাইনিং, মেশিন লার্নিং ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চর্চার প্রয়োজনীয় সফটওয়্যার নিশ্চিত করা হয়েছে।

উদ্বোধনী বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, “বর্তমান বিশ্ব তথ্যপ্রযুক্তির যুগে উপাত্ত বিশ্লেষণ এবং ডেটা সায়েন্সের চাহিদা বিশ্বব্যাপী। এই আধুনিক ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু তাত্ত্বিক জ্ঞানই অর্জন করবে না, বরং বাস্তবমুখী ও আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জন করে নতুন বাংলাদেশ গঠনে এবং বৈশ্বিক কর্মক্ষেত্রে নিজেদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে পারবে। নতুন এই ল্যাব সুবিধার মাধ্যমে বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীরা উচ্চতর গবেষণা ও প্রজেক্টের কাজ সহজে সম্পন্ন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

জনপ্রিয়