রোববার ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রাহায়ণ ১৪৩৩

আন্তর্জা‌তিক‌ ডেস্ক

প্রকাশিত: ১২:৩৩, ২১ নভেম্বর ২০২৬

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু
ছবি: সংগৃহীত

লাতিন আমেরিকার দেশ পেরুতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৯।

শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৯ মিনিটে দেশটির মধ্যাঞ্চলে এ ভূমিকম্প অনুভূত হয়।

শনিবার (২১ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, পেরুর মধ্যাঞ্চলীয় জুনিন অঞ্চলের ওন্দোরেস শহর থেকে ২২ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তি। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১৪২ দশমিক ১ কিলোমিটার।

এদিকে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা, পরামর্শ, পর্যবেক্ষণ বা ঝুঁকিসংক্রান্ত ঘোষণা জারি করা হয়নি।

ভূমিকম্পের পরপরই তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়