রোজ ডে আজ, শুরু হলো ‘ভালোবাসা সপ্তাহ’
আজ রোজ ডে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে বহুল প্রত্যাশিত ভালোবাসার সপ্তাহ। প্রেমের এই বিশেষ সপ্তাহের প্রথম দিনটি পালিত হয় রোজ ডে (Rose Day) হিসেবে। প্রতি বছরের মতো এবারও নানা আয়োজন ও আবেগের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন ভালোবাসার মানুষরা।
রোজ ডে দিয়েই সূচনা হয় সাত দিনের ভ্যালেন্টাইনস সপ্তাহের। এ সপ্তাহে বিভিন্ন বয়সের মানুষ তাঁদের প্রিয়জনের প্রতি ভালোবাসা ও অনুভূতি প্রকাশ করেন নানা উপায়ে, যার মধ্যে গোলাপ উপহার দেওয়া অন্যতম।
লাল গোলাপ ভালোবাসার প্রতীক হলেও হলুদ, সাদা ও গোলাপি—প্রতিটি রঙের গোলাপই বহন করে ভিন্ন ভিন্ন অনুভূতির বার্তা। তবে যে রঙের গোলাপই দেওয়া হোক না কেন, ভালোবাসার প্রকাশ থাকে একই রকম আন্তরিক।
গোলাপকে বলা হয় ভালোবাসার ফুল। হৃদয়ের গভীর আবেগ, মমতা ও অনুভূতি প্রিয়জনের কাছে প্রকাশ করার জন্য এই ফুলের তুলনা নেই।
তাই রোজ ডে উপলক্ষে উপহার হিসেবে গোলাপের চাহিদা থাকে সবচেয়ে বেশি। ভালোবাসার ভাষা যখন শব্দে প্রকাশ করা কঠিন হয়ে ওঠে, তখন একটি গোলাপই হয়ে ওঠে অনুভূতির সবচেয়ে সুন্দর প্রকাশ।



























