প্রধানমন্ত্রীর কাছে অর্থ চেয়েছে দুই সিটি করপোরেশন
‘ক্লিন ও গ্রিন ঢাকা’ বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কাছে আর্থিক বরাদ্দ চেয়েছে রাজধানীর দুই সিটি করপোরেশন।
মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
নাগরিক সংকট নিরসনে এক মাসব্যাপী বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন–এর (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। তিনি বলেন, নগরবাসীর ভোগান্তি কমাতে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে।
এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশন–এর (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন জানান, উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য সিটি করপোরেশনের নিজস্ব তহবিলে পর্যাপ্ত অর্থ নেই। তাই প্রধানমন্ত্রীর কাছে প্রয়োজনীয় বরাদ্দ চাওয়া হয়েছে।
তিনি আরও জানান, খাল খননের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। দখলদারদের নোটিশ প্রদান করে সরকারি জমি উদ্ধার করা হবে।



























