ব্যাংক হিসেব তলবের বিষয়ে জবাব দিলেন আসিফ মাহমুদ
সদ্যসাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
এ বিষয়ে জবাব দিয়েছেন আসিফ মাহমুদ নিজেই।
মঙ্গলবার (০৩ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে পোস্টে তিনি বলেন, 'আগামীকাল আমি নিজেই ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করবো। পদত্যাগের আগেই আয়-সম্পদের হিসাব মন্ত্রিপরিষদ বিভাগকে দিয়ে এসেছি।'



























