শনিবার ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৩, ২৮ আগস্ট ২০২৬

জামায়াত-আওয়ামী লীগ সম্পর্ক নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খাঁন

জামায়াত-আওয়ামী লীগ সম্পর্ক নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খাঁন
ছবিঃ সংগৃহীত

জামায়াতে ইসলামীকে নিয়ে কড়া মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি দাবি করেছেন, গত ১৬ বছর জামায়াত আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) মধ্যেই লুকিয়ে ছিল।

শুক্রবার (২৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খাঁন বলেন, জামায়াতের নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সম্প্রতি মন্তব্য করেছেন যে, বর্তমান সরকার বিরোধী দলের সঙ্গে এমন আচরণ করছে, যা আওয়ামী লীগও করেনি। এ বক্তব্যের প্রতিক্রিয়ায় রাশেদ খাঁন দাবি করেন, ভবিষ্যতে জামায়াত ও এনসিপি আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামতে পারে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ঘিরে কিছু দল ও নেতার বক্তব্য আওয়ামী লীগের কর্মকাণ্ডকে স্বাভাবিক বা গ্রহণযোগ্য হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে। তার ভাষায়, এটি নতুন রাজনৈতিক বয়ানের অংশ।

রাশেদ খাঁন তার পোস্টে ২০২৪ সালের গণঅভ্যুত্থান, রাজনৈতিক সহিংসতা এবং ঐতিহাসিক বিভিন্ন ঘটনার প্রসঙ্গ টেনে জামায়াতের ভূমিকারও সমালোচনা করেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের অপরাধকে হালকা করে দেখানোর চেষ্টা করা হচ্ছে।

পোস্টের শেষাংশে তিনি রাজনৈতিক স্লোগান উল্লেখ করে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, রাশেদ খাঁনের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে জামায়াতে ইসলামী বা সংশ্লিষ্ট অন্য কোনো পক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

জনপ্রিয়