বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৫:৫১, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ডিএমপির তিন উপ-পুলিশ কমিশনার বদলি

ডিএমপির তিন উপ-পুলিশ কমিশনার বদলি
গ্রাফিক্স

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) বদলি করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিমকে উত্তরা বিভাগে, সিটি-স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জাহেদ পারভেজকে সিটি-রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে এবং উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগকে গোয়েন্দা রমনা বিভাগে বদলি করা হয়েছে।

জনপ্রিয়