শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৩, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বাদ পড়া ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বাদ পড়া ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়া আরও ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য চলমান বিশেষ এই টিকাদান কর্মসূচি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে।

শনিবার রাজধানীর মহাখালীর কড়াইলে টিএন্ডটি খেলার মাঠে ‘দেশব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর গত ৫ এপ্রিল থেকে তিন ধাপে টিকাদান কর্মসূচি শুরু করা হয়। পরে গত ২০ এপ্রিল থেকে সারাদেশে কর্মসূচির কার্যক্রম আরও জোরদার করা হয়। এরই মধ্যে প্রায় এক কোটি ৮৫ লাখ শিশুকে টিকার আওতায় আনা হয়েছে।

তিনি বলেন, এখনো যারা এই ক্যাম্পেইন থেকে বাদ পড়েছে, এমন আরও ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য বিশেষ এই টিকাদান কার্যক্রম চলবে।

এ ছাড়া জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য ১০ লাখ টিকা সংরক্ষণ করে রাখা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায়ও এসব টিকা প্রদান অব্যাহত থাকবে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়