বৃহস্পতিবার ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৮, ২২ অক্টোবর ২০২৬

আজ থেকে ঢাকা-দাম্মাম ফ্লাইট চলাচল শুরু

আজ থেকে ঢাকা-দাম্মাম ফ্লাইট চলাচল শুরু
ছবি: সংগৃহীত

সৌদি আরবের বিমানবন্দরগুলোর নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশটির বিভিন্ন গন্তব্যে পুনরায় ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট পরিচালনা করা হবে। এসব ফ্লাইটে ব্যবহার করা হবে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ।

এ ছাড়া বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে দুটি ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি। পরবর্তী তিন দিন ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে।

অন্যদিকে, সৌদি আরবের মদিনা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ রুটে ফ্লাইট পরিচালনা ও সময়সূচিতে কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জনপ্রিয়