সোমবার ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১২:০৬, ২ নভেম্বর ২০২৬

সংরক্ষিত মহিলা আসনে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত এলিজা জামান

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত এলিজা জামান
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের (মহিলা আসন-২৩) বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হয়েছেন।

সোমবার (২ নভেম্বর) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

গত ২৭ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার নিজ কার্যালয়ে যাচাই-বাছাই শেষে এলিজা জামানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, এলিজা জামান বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের পাশাপাশি কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করছেন।

এর আগে রাজধানীর মিরপুরে রাড্ডায় ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলে নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের তফসিল প্রকাশ করে।

সর্বশেষ

জনপ্রিয়