যবিপ্রবি ফিল্ম সোসাইটির নেতৃত্বে সামিউল-শ্রেয়া
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) চলচ্চিত্রবিষয়ক সংগঠন ‘যবিপ্রবি ফিল্ম সোসাইটি’র ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে সামিউল আজিম এবং সাধারণ সম্পাদক হিসেবে শ্রেয়া ভৌমিক দায়িত্ব পেয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) সংগঠনটির উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক অভিনু কিবরিয়া এবং প্রভাষক শরিফুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায় । নতুন এ কমিটির মাধ্যমে সংগঠনটির আগামী এক বছরের সাংগঠনিক ও চলচ্চিত্রবিষয়ক কার্যক্রম পরিচালিত হবে।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি হিসেবে রয়েছেন ফাহিম খান রাতুল, সাজ্জাদুল আলম ভূঁইয়া, তামিম সিকদার ও কিবরিয়া আহমেদ দুর্জয়। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন উম্মে সুমাইয়া ও শারমিন আক্তার স্নিগ্ধা। কোষাধ্যক্ষ নাহিদ হাসান এবং সহ-কোষাধ্যক্ষ লাবনী ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিয়াদ রায়হান, দপ্তর সম্পাদক সিনান রহমান রায়হান, ইভেন্ট কো-অর্ডিনেটর ভূমি পোদ্দার দিয়া, ডিরেক্টর, আর্টস অ্যান্ড ডিরেকশন সুস্মিতা সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবির মাহমুদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক তাসনিম ও মোছাঃ জান্নাতুল মাওয়া। এ ছাড়া গবেষণা ও চলচ্চিত্র শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আইয়াজ মিয়া এবং সহ-গবেষণা ও চলচ্চিত্র শিক্ষা বিষয়ক সম্পাদক হয়েছেন সুমাইয়া ইলা, হেড অব সিনেমাটোগ্রাফি হিসেবে রয়েছেন তাহসিনুর রহমান এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ফয়সাল মাহমুদ, প্রীতম পার্থ রায়, অনিক পাল ও শুভঙ্কর কুন্ডু।
নবগঠিত কমিটির সভাপতি সামিউল আজিম বলেন , "সিনেমা এমন একটি মাধ্যম, যার মধ্য দিয়ে শিল্পের বিভিন্ন শাখাকে একত্রে প্রকাশ করা সম্ভব। আমাদের কল্পনা, গল্প ও অনুভূতিকে দৃশ্যের ভাষায় রূপ দেওয়ার এক অনন্য মাধ্যম এটি। দীর্ঘদিন ধরে আমাদের বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্রচর্চার এমন একটি সাংগঠনিক পরিসরের অভাব রয়েছে। সেই শূন্যতা পূরণ করতেই আমাদের এই উদ্যোগ। আমাদের লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্রপ্রেমীদের নিয়ে একটি সম্প্রদায় গড়ে তোলা, চলচ্চিত্র নির্মাণ, বিভিন্ন ধারার চলচ্চিত্র প্রদর্শন, আলোচনা ও কর্মশালার আয়োজন করা। আমরা বিশ্বাস করি, চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয় এটি শিল্পচর্চা, সংস্কৃতি ও সমাজকে বোঝারও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।"



























