সোমবার ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৫, ১৫ নভেম্বর ২০২৬

স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত, বসানো হবে রিং

স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত, বসানো হবে রিং
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়েছে। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর করা এনজিওগ্রামে এসব ব্লক শনাক্ত হয়। ব্লক অপসারণের চিকিৎসার অংশ হিসেবে তার হৃদ্‌যন্ত্রে স্টেন্ট (রিং) বসানোর প্রস্তুতি চলছে।

পারিবারিক সূত্র জানায়, হাসপাতালে ভর্তির পর স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম পরীক্ষা করা হয়। এতে হৃদ্‌যন্ত্রের তিনটি স্থানে ব্লক ধরা পড়ে। পরবর্তী চিকিৎসা হিসেবে তার এনজিওপ্লাস্টি করা হবে। এ প্রক্রিয়ার মাধ্যমে ব্লকগুলোর চিকিৎসা শেষে হৃদ্‌যন্ত্রে স্টেন্ট বসানো হবে।

পরিবারের এক সদস্য জানান, চিকিৎসকেরা পরবর্তী চিকিৎসার প্রস্তুতি নিচ্ছেন। এ অবস্থায় স্বাস্থ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

পারিবারিক সূত্র আরও জানায়, দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়ানোর লক্ষ্যে স্বাস্থ্যমন্ত্রী নিজেই দেশের হাসপাতালে চিকিৎসা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তার চিকিৎসার দায়িত্বে রয়েছেন হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান।

জনপ্রিয়