সোমবার ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২১:৩৫, ১৫ নভেম্বর ২০২৬

আনসারের ডিজি পদে পরিবর্তন, দায়িত্ব পেলেন তৌহিদুল

আনসারের ডিজি পদে পরিবর্তন, দায়িত্ব পেলেন তৌহিদুল
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল তৌহিদুল আহমেদ। একই সঙ্গে বাহিনীর বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে দায়িত্ব থেকে সরিয়ে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ ও বদলির তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মেজর জেনারেল তৌহিদুল আহমেদের চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে তাকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে আনসারের মহাপরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। এর মাধ্যমে তাকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

একই প্রজ্ঞাপনে মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমানকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ জন্য তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

জনপ্রিয়