বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২০:০৩, ৫ নভেম্বর ২০২৬

রাশেদ খাঁন

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ লোকও জড়ো হবে না

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ লোকও জড়ো হবে না
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ লোকও জড়ো হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার ভাষ্য, সামান্তা শারমিনের মতো নেত্রীকে দলে ধরে রাখার যোগ্যতা হারিয়েছেন নাহিদ।

“সেখানে জনগণ কেন তার ডাকে মাঠে নামবে?”—প্রশ্ন রাশেদ খানের।

আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।

তিনি বলেন, “নাহিদ ইসলাম আন্দোলন চালিয়ে যেতে বললেন, কিন্তু গার্মেন্টস কর্মীরা কাজে ফিরে গেলেন। নাহিদ ইসলাম ডাক দিলে এখন ১০০ লোকও আর জড়ো হবে না।”

“গণ-অভ্যুত্থানের মহানায়কের কেন এই মহা অধঃপতন?”—এমন প্রশ্ন রেখে রাশেদ খান বলেন, “কেন এনসিপি একটি নামসর্বস্ব দলে পরিণত হলো? এর দায় কি নাহিদ ইসলাম এড়াতে পারেন?”

প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী বলেন, “নাহিদ ইসলামরা মনে করেছিলেন, ২৪-এর গণ-অভ্যুত্থানে তারাই সব করেছিলেন। তারাই যে সব করেননি, সেটা তিনি যত বেশি অহংকারী হবেন তত বেশি টের পাবেন। নাহিদ ইসলামের সঙ্গে কারা থাকছে আর কারা তাকে বর্জন করছে, তিনি কি উপলব্ধি করতে সক্ষম হচ্ছেন?”

“যেখানে সামান্তা শারমিনের মতো নেত্রীদের ধরে রাখার যোগ্যতা তিনি হারিয়েছেন, সেখানে জনগণ কেন তার ডাকে মাঠে নামবে?”—ফেসবুক পোস্টের শেষে প্রশ্ন তোলেন রাশেদ খাঁন।

জনপ্রিয়