শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:০৫, ২৫ সেপ্টেম্বর ২০২৬

১০ হাজার রানের মাইলফলকে জস বাটলার

১০ হাজার রানের মাইলফলকে জস বাটলার
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে হারলেও ব্যক্তিগতভাবে মাইলফলক গড়েছেন ইংল্যান্ডের জস বাটলার। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে প্রথম ইংল্যান্ড ব্যাটার হিসেবে ১০ হাজার রানের ঘরে পৌঁছেছেন তিনি।

লিডসে ৪৯ বলে ৬৯ রানের ইনিংস খেলেন বাটলার। তার ইনিংসে ছিল পাঁচটি চার ও পাঁচটি ছক্কা। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার আগে তার স্ট্রাইক রেট ছিল ১৪০.৮২।

তবে বাটলারের এই ইনিংস ইংল্যান্ডকে জয় এনে দিতে পারেনি। ৩২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩০৫ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। ফলে ১৬ রানের জয় নিয়ে সিরিজে সমতা ফেরায় শ্রীলঙ্কা।

সাদা বলের ক্রিকেটে বাটলারের মোট ম্যাচ এখন ৩৬৭টি। ৩২৬ ইনিংসে তার সংগ্রহ ১০ হাজার ৬২ রান। দুই ফরম্যাট মিলিয়ে তার সেঞ্চুরি ১৩টি এবং হাফ সেঞ্চুরি ৬০টি।

বাটলারের আগে ইংল্যান্ডের আর কোনো ব্যাটার ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে পারেননি।

ওয়ানডেতে ২০৪ ম্যাচে বাটলারের রান ৫ হাজার ৬৭৮। এই ফরম্যাটে ইংল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। আর টি-টোয়েন্টিতে ১৬৩ ম্যাচে তার সংগ্রহ ৪ হাজার ৩৮৪ রান।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়