মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৯, ২৭ অক্টোবর ২০২৬

কফির কাপে চুমুক, জানালার পাশে পূর্ণিমার মায়াবী মুহূর্ত

কফির কাপে চুমুক, জানালার পাশে পূর্ণিমার মায়াবী মুহূর্ত
ছবিঃ সংগৃহীত

কখনো হাতে কফির মগ, কখনো জানালার পাশে আনমনে বাইরে তাকিয়ে থাকা—সাদামাটা সাজেই যেন আলাদা এক মুগ্ধতা ছড়ালেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা তার নতুন কয়েকটি ছবি ঘিরে ভক্ত-অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে বেশ উচ্ছ্বাস।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো প্রকাশ করেন চিরসবুজ এই নায়িকা। ছবিতে তাকে দেখা গেছে ক্যাজুয়াল পোশাকে, একেবারে ছিমছাম ও স্নিগ্ধ অবতারে।

পূর্ণিমার পরনে ছিল হালকা গোলাপি রঙের শার্ট ও ঢিলেঢালা জিন্স। সাধারণ পোশাক আর স্বাভাবিক সাজেই নজর কেড়েছেন তিনি। দুই হাতে বড় একটি কফির মগ ধরে ক্যামেরার দিকে তাকিয়ে মিষ্টি হাসিতে পোজ দিয়েছেন এই অভিনেত্রী।

কখনো গ্লাসঘেরা জানালায় হেলান দিয়ে, আবার কখনো জানালার বাইরে আনমনে তাকিয়ে থাকতে দেখা গেছে তাকে। খোলা চুল ও হালকা মেকআপে তার পুরো সাজে ফুটে উঠেছে স্নিগ্ধতার ছাপ। জমকালো সাজসজ্জার বাইরে এমন স্বাভাবিক উপস্থিতিতেই নতুন করে মুগ্ধ হয়েছেন তার অনুরাগীরা।

ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘হাতে কফি, মনে শান্তি।’

ছবিগুলো প্রকাশের পর থেকেই মন্তব্যের ঘরে ভক্তদের ভালোবাসা ও প্রশংসা চোখে পড়ছে। কেউ মুগ্ধ হয়েছেন তার মিষ্টি হাসিতে, কেউবা প্রশংসা করেছেন সাদামাটা সাজে তার সৌন্দর্যের। সব মিলিয়ে কফির মগ হাতে পূর্ণিমার এই শান্ত, স্নিগ্ধ মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মাঝে বাড়তি আকর্ষণ তৈরি করেছে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়