শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১১:৫৬, ১১ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ রেলওয়েতে ২২ জন আইনজীবী নিয়োগ, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত

বাংলাদেশ রেলওয়েতে ২২ জন আইনজীবী নিয়োগ, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
ফাইল ছবি

বাংলাদেশ রেলওয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মহাপরিচালকের কার্যালয়ের আওতাধীন বিভিন্ন মামলা পরিচালনার জন্য ২২ জন আইনজীবী নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৪ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। আবেদন ফি বাবদ কোনো টাকা লাগবে না।

এক নজরে বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬


আবেদন শুরু ৮ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ    ৪ অক্টোবর ২০২৬, দুপুর ২টা
আবেদন পদ্ধতি অফলাইনে
চাকরির ধরন চুক্তিভিত্তিক
প্রার্থীর ধরন নারী-পুরুষ
কর্মস্থল যে কোনো স্থান
বয়সসীমা ৪ অক্টোবর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৬০ বছর (অবসরপ্রাপ্ত জেলাজজ, বিচারপতি ও সিনিয়র আইনজীবীদের ক্ষেত্রে শিথিলযোগ্য, এফিডেভিট গ্রহণযোগ্য নয়)
আবেদন ফি নেই

আবেদন পাঠানোর ঠিকানা:
অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো), বাংলাদেশ রেলওয়ে এবং আহ্বায়ক, প্যানেল আইনজীবী নিয়োগ কমিটি, রেলভবন (কক্ষ নং ৪০১), ঢাকা।

আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্রের খামের উপর অবশ্যই পদের নাম এবং মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আগ্রহী প্রার্থীদের বিস্তারিত তথ্যের জন্য বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট বা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

জনপ্রিয়