কর অঞ্চল-১৬ ঢাকায় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেও আবেদন
কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৬, ঢাকা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৬টি পদে ৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হবে ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টায়, চলবে ১০ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। অনলাইন ব্যতিত আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদন ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে। এসএসসি পাসের চাকরি প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
এক নজরে কর অঞ্চল-১৬ ঢাকার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
| বিষয় | তথ্য |
|---|---|
| আবেদন শুরু | ১৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা |
| আবেদনের শেষ তারিখ | ১০ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা |
| আবেদন পদ্ধতি | অনলাইনে |
| চাকরির ধরন | অস্থায়ী |
| প্রার্থীর ধরন | নারী-পুরুষ (ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে) |
| কর্মস্থল | ঢাকা |
| বয়সসীমা | ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮-৩২ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়) |
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৬, ঢাকার ওয়েবসাইট ও টেলিটক পোর্টালে যেতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি:
টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-৫ নং পদের জন্য ১১২ টাকা এবং ৬ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।



























