ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে ঝালকাঠির নলছিটি উপজেলার শহরের খাসমহল এলাকায় এ ঘটনা ঘটে।
ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম বলেন, বাড়িতে কেউ না থাকায় জানালা ভেঙে চোরেরা ঘরে প্রবেশ করে। কী পরিমাণ মালামাল চুরি হয়েছে, তা এখনো জানা যায়নি।
নলছিটি থানার ওসি আরিফুল আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
উল্লেখ্য, একইদিন দুপুরে রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে ওসমান হাদি গুরুতর আহত হন। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।



























