মঙ্গলবার ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৩:০০, ২ মার্চ ২০২৬

দেশে পৌঁছাল ভারতে মারা যাওয়া আ. লীগ এমপির লাশ

দেশে পৌঁছাল ভারতে মারা যাওয়া আ. লীগ এমপির লাশ
ছবি: সংগৃহীত

ভারতের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের লাশ দেশে ফেরত এসেছে।

রোববার (১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে বেনাপোল চেকপোস্টের মাধ্যমে বিশেষ ট্রাভেল পারমিট ব্যবহার করে তার লাশ দেশে আনা হয়। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর পরিবারের সদস্যরা লাশ গ্রহণ করেন।

জোয়াহেরুল ইসলাম ২৭ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বেনাপোল ইমিগ্রেশন ওসি সাখাওয়াত হোসেন জানান, কলকাতায় মারা যাওয়া বাংলাদেশের সাবেক এই এমপির লাশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে আনা হয়েছে এবং ইমিগ্রেশনের প্রয়োজনীয় কার্যক্রম শেষ হওয়ার পর আত্নীয়স্বজন লাশটি নিয়ে গেছেন।

সর্বশেষ