সোমবার ০২ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৬, ২ ফেব্রুয়ারি ২০২৬

কোনো আইডি হ্যাক হয়নি, স্বার্থসিদ্ধির জন্য মানুষের সামনে মিথ্যা কথা বলছে: তারেক রহমান

কোনো আইডি হ্যাক হয়নি, স্বার্থসিদ্ধির জন্য মানুষের সামনে মিথ্যা কথা বলছে: তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক নির্বাচনী জনসভায় বলেছেন, ‘একটি রাজনৈতিক দলের একজন নেতা পরিষ্কারভাবে দু’দিন আগে বলেছেন, যে সকল মহিলা, যে সকল মা-বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে যান, তাদেরকে এমন একটি শব্দ ব্যবহার করেছেন- যা কলঙ্কস্বরূপ। “আমরা গতকাল দেখেছি, যখন এই মন্তব্যের পর নারী সমাজসহ প্রত্যেকটি মানুষের কাছ থেকে তীব্র সমালোচনা শুরু হলো, তখন তারা বলছে তাদের এই আইডি নাকি হ্যাক হয়ে গিয়েছিল। একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা জনগণের সামনে নির্বাচনের আগে এভাবে মিথ্যা কথা বলছেন। দলটি পর্যন্ত মিথ্যা দাবি করছে যে তাদের আইডি হ্যাক হয়েছে, অথচ সেটি হয়নি।”

সোমবার খুলনার প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় তারেক রহমান এ কথা বলেন।

তিনি আরও বলেন, “এরা নির্বাচনের আগে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য মানুষের সামনে মিথ্যা কথা বলছে। এদের একটাই পরিচয়—এরা মিথ্যাবাদী। নিজেদের প্রয়োজনে ও স্বার্থে এরা মিথ্যা কথা বলে। যারা লক্ষ-কোটি মানুষের সামনে এবং বিশেষজ্ঞদের মুখের ওপর মিথ্যা কথা বলে, তারা আর যাই হোক দেশদরদি হতে পারে না।”

সর্বশেষ