শনিবার ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৫, ১৪ মার্চ ২০২৬

আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে : ফারহাদ হোসেন

আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে : ফারহাদ হোসেন
ছবি: সংগৃহীত

পানিসম্পদ মন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, আগামী ৫ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে।
 
শনিবার (১৪ মার্চ) দুপুরে দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত জরুরী সভায় প্রধান অতিথির বক্তব্য প্রতিমন্ত্রী এ সব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরে আগমন উপলক্ষে জেলা বিএনপি এই জরুরী সাভার আয়োজন করে।

মন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনি ইশতিহারে ঘোষণা করেছিল, সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড প্রদান, ১০ হাজার টাকা কৃষিঋণ সুদসহ মওকুফ, কৃষি কার্ড প্রদান, ইমাম মোযাজ্জিনের ভাতা প্রদানসহ জনগণের কল্যাণে কাজ করবে। তারই অংশ হিসেবে আমরা আস্তে আস্তে এসব বাস্তবায়ন করতে শুরু করছি। 

প্রতিমন্ত্রীর ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর খাল কাটা কর্মসূচির শুরু করবেন। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোলের সাহাপাড়ায় খাল কাটা কর্মসূচি আনুষ্ঠানিক  উদ্বোধন করবেন। আগামী ৫ বছরে দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। এরপর খালের দুইপাশে বৃক্ষরোপন করা হবে। ৫ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে।

ফরহাদ হোসেন আজাদ দিনাজপুরে প্রধানমন্ত্রীর এই সফরকে সুন্দর ও সুষ্ঠুভাবে সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সর্বশেষ