মানিকগঞ্জে চারটি ককটেল বিস্ফোরণ
মানিকগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ও বাসস্ট্যান্ড এলাকায় দুটি স্থানে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ও আনুমানিক রাত ৮টার দিকে বাসস্ট্যান্ডের রাজ হোটেলের সামনে বিকট শব্দে চারটি ককটেল বিস্ফোরণ ঘটে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, মোটরসাইকেলযোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুটি ও বাসস্ট্যান্ডে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”



























