মঙ্গলবার ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ফরিদপুর প্রতিবেদক

প্রকাশিত: ০৩:৫৭, ২০ জুলাই ২০২৫

জব্দ বাসে আগুন

জব্দ বাসে আগুন
সংগৃহীত

ফরিদপুর জেলার কানাইপুর হাইওয়ে থানার পাশে সড়ক দুর্ঘটনায় জব্দকৃত একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর-মাগুরা মহাসড়কের পাশে থাকা ওই বাসে হঠাৎ আগুন ধরে যায়।

 

ঘটনাস্থলেই উপস্থিত থাকা কানাইপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী সালাউদ্দিন জানান, “গত ৬ জুন জেলার মধুখালীতে দুর্ঘটনার শিকার হয় আরএসএফ নামের যাত্রাবাহী বাসটি। পরবর্তীতে বাসটি উদ্ধার করে থানার পাশেই রাখা হয়। আজ রাত ১১টার দিকে বাসটিতে আগুন দেখতে পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।”

ফরিদপুর জেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমাদের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাসের ভেতরের অংশ সম্পূর্ণভাবে পুড়ে গেছে।”

অগ্নিকাণ্ডের ফলে মহাসড়কের দুই পাশে বেশ কিছু সময় যান চলাচল বন্ধ থাকে এবং যানজটের সৃষ্টি হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আসার পর পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়