বাকৃবির নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক আক্তারুজ্জামান খান
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক মো. আক্তারুজ্জামান খান।
সোমবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীনের স্বাক্ষরিত এক আদেশনামায় বিষয়টি নিশ্চিত করা হয়।
তিনি ২০২৪ সালের ২১ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করা অধ্যাপক ড. হুমায়ুন কবিরের স্থলাভিষিক্ত হয়েছেন।
জানা যায়, অধ্যাপক মো. আক্তারুজ্জামান খান বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক। এর আগে তিনি একই বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন। নতুন দায়িত্বে তিনি বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা ও কোষাধ্যক্ষ কার্যালয়ের সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন।
শিক্ষকতার পাশাপাশি গবেষণাক্ষেত্রেও অধ্যাপক আক্তারুজ্জামান খানের উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি ২০২৫ সালের বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পান।



























