বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫২, ২ সেপ্টেম্বর ২০২৬

রাবিপ্রবিতে ম্যানেজমেন্ট বিজনেস সোসাইটি নির্বাচন সম্পন্ন

রাবিপ্রবিতে ম্যানেজমেন্ট বিজনেস সোসাইটি নির্বাচন সম্পন্ন
ছবিঃ প্রতিনিধি

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ম্যানেজমেন্ট বিভাগে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ম্যানেজমেন্ট বিজনেস সোসাইটি (এমবিএস) নির্বাচন-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকালে প্রধান নির্বাচন কমিশনার মোহনা বিশ্বাস এবং নির্বাচন কমিশনার গৌরব চাকমা, রিটার্নিং অফিসার আকসাদুল হাসান রাকিব ও রিটার্নিং অফিসার রোবাইয়া শারমিন চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি (প্রেসিডেন্ট) পদে মোঃ আব্দুর রহমান, সহ-সভাপতি (ভাইস প্রেসিডেন্ট) পদে সানি দেওয়ানজী এবং সাধারণ সম্পাদক পদে লোরা চাকমা নির্বাচিত হয়েছেন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে পার্থ সারথি নাথ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদে বিজয়ীরা হলেন—সাংগঠনিক সম্পাদক পদে আনিসুর রহমান, অফিস সম্পাদক পদে সৌরভ বৈদ্য, অর্থ সম্পাদক পদে মোহাম্মদ সাকিবুল হাসান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে অনিক চন্দ্র নাথ।

কার্যনির্বাহী সদস্যের তিনটি পদে নির্বাচিত হয়েছেন ওমর ফারুক তাহিম, সজীব নাথ ও পুনম চক্রবর্তী। তাঁদের মধ্যে ওমর ফারুক তাহিম ও সজীব নাথ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ফলাফল ঘোষণার পর শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নতুন নেতৃত্বের কাছে সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা, ম্যানেজমেন্ট বিজনেস সোসাইটিকে গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করে তোলার পাশাপাশি একাডেমিক কার্যক্রমের সঙ্গে দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার প্রস্তুতি, গবেষণা ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়ানো।

এদিকে, নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে বিভিন্ন রঙিন পোস্টারিং বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার, ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগের চেয়ারম্যান মোহনা বিশ্বাস বলেন, বেশিরভাগ প্রচারণা প্রার্থীরা অনলাইনে করেছেন। নির্বাচনে প্রচারণার কোনো সুনির্দিষ্ট নিয়ম ছিল না। তবে পরবর্তী বছর থেকে প্রচারণার সুনির্দিষ্ট নিয়ম যুক্ত করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়