বুধবার ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:১৫, ২৫ আগস্ট ২০২৬

সোশ্যাল মিডিয়ার সহিংসতার খবরে যা বললেন জাকিয়া বারী মম

সোশ্যাল মিডিয়ার সহিংসতার খবরে যা বললেন জাকিয়া বারী মম
ছবি: সংগৃহীত

দেশে সাম্প্রতিক সময়ে একের পর এক নৃশংস হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এসব ঘটনার প্রভাব পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। প্রতিদিনের নিউজফিডে খুন, হত্যা ও নানা অপরাধের খবর দেখে আতঙ্ক ও হতাশা প্রকাশ করছেন অনেকে। এবার সেই তালিকায় নিজের অনুভূতির কথা জানালেন অভিনেত্রী জাকিয়া বারী মম।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সামাজিক মাধ্যমের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেন এই অভিনেত্রী। সেখানে তিনি লেখেন, ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখতেছি! আল্লাহ সবাইকে সুরক্ষিত রাখুক।’

মমর এই মন্তব্য মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত ছড়িয়ে পড়া অপরাধ ও সহিংসতার খবরের আধিক্যকেই ইঙ্গিত করে। তার ব্যবহৃত ‘ক্রাইম পেট্রোল’ শব্দটি জনপ্রিয় ভারতীয় অপরাধবিষয়ক সিরিজের নাম। বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত ওই সিরিজে বিভিন্ন ধরনের ভয়াবহ হত্যাকাণ্ড ও অপরাধের ঘটনা তুলে ধরা হতো।

সেই সিরিজের সঙ্গে তুলনা টেনে মম বোঝাতে চেয়েছেন, সামাজিক মাধ্যমে ঢুকলেই যেন একের পর এক অপরাধের খবর সামনে আসছে। একই সঙ্গে নিজের পোস্টের মাধ্যমে সবার নিরাপত্তা ও সুরক্ষার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনাও জানিয়েছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি সমসাময়িক নানা বিষয় নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত ও অনুভূতি প্রকাশ করে থাকেন জাকিয়া বারী মম। এবার দেশের সাম্প্রতিক অপরাধ পরিস্থিতি নিয়ে তার উদ্বেগের কথাও উঠে এলো সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে।

জনপ্রিয়