মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০০:০৬, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

নতুন মন্ত্রী- প্রতিমন্ত্রীদের জন্য ৩৭ বাসা প্রস্তুত, প্রধানমন্ত্রী থাকবেন কোথায়?

নতুন মন্ত্রী- প্রতিমন্ত্রীদের জন্য ৩৭ বাসা প্রস্তুত, প্রধানমন্ত্রী থাকবেন কোথায়?
ছবি: সংগৃহীত

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান জানিয়েছেন, নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য এখন পর্যন্ত ৩৭টি সরকারি বাসভবন প্রস্তুত করা হয়েছে। 

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তবে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ প্রসঙ্গে আদিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী যে স্থান পছন্দ করবেন, সেখানেই তার বাসভবনের ব্যবস্থা করা হবে। 

গণপূর্ত উপদেষ্টা আরও বলেন, রাজধানীর মিন্টো রোড, হেয়ার রোড, ধানমণ্ডি ও গুলশান এলাকায় মোট ৩৭টি বাড়ি প্রস্তুত করা হয়েছে। প্রয়োজন হলে আরও কয়েকটি বাসভবন প্রস্তুতের কাজ চলছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা শপথ নেওয়ার সময়ের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হবে।

তিনি বলেন, গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে দায়িত্ব নেওয়া সরকার গত ১৮ মাস জনগণের স্বার্থে কাজ করার চেষ্টা করেছে। দীর্ঘ সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন থেকে দেশকে বের করে নতুন গতিপথে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এবং নিজেদের কাজের জন্য জনগণের কাছে দায়বদ্ধ থাকার চেষ্টা করা হয়েছে।

সর্বশেষ