মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৩:৩৮, ৫ জুন ২০২৪

র‍্যাবের ১০ম মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার হারুন

র‍্যাবের ১০ম মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার হারুন
মো. হারুন অর রশীদ

র‍্যাবের নতুন মহাপরিচালকের (ডিজি) হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশীদ।

বুধবার (৫ জুন) র‍্যাব ফোর্সেসের ১০ম মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

এর মাধ্যমে তিনি সদ্য বিদায়ী র‍্যাব মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) এম খুরশীদ হোসেনের স্থলাভিষিক্ত হলেন। খুরশীদ হোসেন আজ থেকে সরকারি চাকরি থেকে অবসরে আসছেন। 

দায়িত্বগ্রহণের পর ব্যারিস্টার হারুন ধানমন্ডি ৩২ নম্বরের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। আজ দুপুর ২টায় র‍্যাব মহাপরিচালক গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানাবেন।

আ/ম

সম্পর্কিত বিষয়: