গাংনীতে ৬০ নারীকে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ
জেলায় আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অসচ্ছল পরিবারকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে বিনামূল্যে ৬০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে জেলা পরিষদ।
আজ সোমবার বেলা ১১টার দিকে গাংনী উপজেলা পরিষদ মিলনায়তনে উপকারভোগী নারীদের হাতে এসব সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এইচ. এম. সালাউদ্দীন মনজুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. নাবিদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রোকনউদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি আলফাস উদ্দিন কালু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুর রহমান, উপকারভোগী নুর বেগম প্রমুখ।
বক্তারা বলেন, সেলাই মেশিনের মাধ্যমে উপকারভোগীরা নিজেদের কর্মসংস্থান সৃষ্টি, পারিবারিক আয় বৃদ্ধি এবং জীবিকা নির্বাহে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।



























