শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০০:৪২, ৬ নভেম্বর ২০২৬

রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ
ছবিঃ সংগৃহীত

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে হোটেলের এক নম্বর গেটের সামনে এ বিস্ফোরণ ঘটে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হোটেলের এক নম্বর গেটের সামনে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ওসি আরও জানান, কারা এ ঘটনায় জড়িত, তা শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হবে। ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়