শনিবার ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১০:২৯, ২৪ অক্টোবর ২০২৬

মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
ছবিঃ সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টার শপিংমলের সামনে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় গাড়িতে না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আসিফ আকবর গণমাধ্যমকে জানান, ভোরে মগবাজারের বিশাল সেন্টার শপিংমলের সামনে পার্ক করা তাঁর ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনার সময় তিনি শপিংমলটির ওপরের তলায় নিজের অফিসে ছিলেন। গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন বলেও জানান তিনি।

ঘটনার পর বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে জানানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে একটি দল পাঠায়।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে মগবাজারে আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। সে সময় তিনি গাড়িতে ছিলেন না। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে কারা এ ঘটনা ঘটিয়েছে এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।
 

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়