বুধবার ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০৮:৩৬, ৪ নভেম্বর ২০২৬

৭ নভেম্বর নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠান নতুন নির্দেশনা

৭ নভেম্বর নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠান নতুন নির্দেশনা
ছবি: সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এদিন শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করতে বলা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে সরকার নির্ধারিত কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দিবসটির তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ আলোচনা অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতার আয়োজন করতে বলা হয়েছে।

এ ছাড়া পৃথক আরেকটি চিঠিতে দিবসটি উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দিয়েছে অধিদপ্তর।

এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর সরকারি ছুটি থাকলেও এবার দিনটি পড়েছে শনিবার। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এমনিতেই এদিন সরকারি চাকরিজীবী ও শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকার কথা।

তবে মাউশির নির্দেশনার কারণে ছুটির দিনেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিশেষ কর্মসূচি পালন করতে হবে। এসব কর্মসূচিতে অংশ নিতে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিত থাকতে হবে। ফলে সাপ্তাহিক ছুটির দিন হলেও আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দিবসটি উদযাপন করা হবে।

জনপ্রিয়