সিনেটে জয়ের পথে বাইডেনের ডেমোক্রেট, হেরে যাচ্ছে ট্রাম্পের দল
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের আসন বণ্টনে এগিয়ে রয়েছে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্র্যাটিক পার্টি। অন্যদিকে, বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি পিছিয়ে রয়েছে। সিনেটের পাশাপাশি প্রতিনিধি পরিষদেও এখন পর্যন্ত ঘোষিত ফলাফলে ডেমোক্র্যাটদের এগিয়ে থাকার চিত্র দেখা গেছে।
সিনেটের ৭৬টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৪৩টি আসনে জয় পেয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। অন্যদিকে, রিপাবলিকান পার্টি জয় পেয়েছে ৩৩টি আসনে।
সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য ডেমোক্র্যাটদের প্রয়োজন আরও ৮টি আসন। বিপরীতে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে রিপাবলিকানদের প্রয়োজন ১৮টি আসন।
এদিকে, নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৬৪টি আসনের ফলও ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৪৪টি আসনে জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। অন্যদিকে, রিপাবলিকান পার্টি পেয়েছে ২০টি আসন।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে মোট আসন রয়েছে ৪৩৫টি। এই কক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য কোনো দলকে অন্তত ২১৮টি আসনে জয় পেতে হবে। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে মাত্র পাঁচটি আসনের ব্যবধানে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেয়েছিল রিপাবলিকান পার্টি। সাধারণত এই কক্ষে দুই দলের মধ্যে আসনসংখ্যার ব্যবধান খুব বেশি থাকে না।
সিএনএনের সর্বশেষ হালনাগাদ তথ্যে এসব ফলাফল জানানো হয়েছে।
সূত্র: সিএনএন



























