বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ
রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তদের নিক্ষেপ করা ককটেলটি সড়কে বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
জানা গেছে, একটি অটোরিকশায় করে আসা দুর্বৃত্তরা গাড়ির ভেতর থেকেই ককটেলটি নিক্ষেপ করে। পরে সেটি বাংলাদেশ ব্যাংকের সামনের সড়কে বিস্ফোরিত হয়। ঘটনার সময় দুর্বৃত্তরা অটোরিকশার ভেতরেই ছিল।



























