শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০০:০৯, ১৩ নভেম্বর ২০২৬

ছাত্রলীগের নোয়াখালী জেলার সাবেক সভাপতি শিপন গ্রেপ্তার 

ছাত্রলীগের নোয়াখালী জেলার সাবেক সভাপতি শিপন গ্রেপ্তার 
ছবি: সংগৃহীত

নোয়াখালী জেলা কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান শিপনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

ডিএমপির বার্তায় বলা হয়, গ্রেপ্তার মাসুদুর রহমান শিপন নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যানও ছিলেন।

তবে কোন মামলায়, কোথা থেকে এবং কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানায়নি ডিএমপি।

জনপ্রিয়