শনিবার ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৫:২৫, ২৪ অক্টোবর ২০২৬

ঢাবি ক্যাম্পাসে

প্রতি শনিবার ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ পালন করবে ছাত্রদল

প্রতি শনিবার ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ পালন করবে ছাত্রদল
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে চলমান দুর্গাপূজার ছুটির পর থেকে প্রতি শনিবার ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

শুক্রবার (২৩ অক্টোবর) ঢাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সবুজায়ন, পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতার বিষয়ে ইতিবাচক পরিবর্তন আনা প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে সহায়তা করতে ‘গ্রিন অ্যান্ড ক্লিন ক্যাম্পাস ফার্স্ট’ এবং ‘পরিচ্ছন্নতার অভ্যাস করি, প্রাণবন্ত ক্যাম্পাস গড়ি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের হল শাখাসহ সব পর্যায়ের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালাবেন।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সকলকে সবুজায়ন, পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন, উৎসাহিত ও সম্পৃক্ত করতে তারা নানা উদ্যোগ গ্রহণ করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এ কর্মসূচির অনুমোদন দেন। নিজ পরিবার থেকে শুরু করে ক্যাম্পাসের সহপাঠী ও পরিচিতজনসহ সবার মধ্যে সবুজ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ার বার্তা ছড়িয়ে দিতে সর্বোচ্চ সক্রিয় থাকার জন্য তারা সব পর্যায়ের নেতাকর্মীকে নির্দেশনা প্রদান করেন।

সর্বশেষ

জনপ্রিয়