শনিবার ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৫:৩১, ২৪ অক্টোবর ২০২৬

এনসিপির সাংগঠনিক উপ-কমিটি গঠন, প্রধান সারজিস আলম

এনসিপির সাংগঠনিক উপ-কমিটি গঠন, প্রধান সারজিস আলম
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা ও দলীয় কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে সাংগঠনিক উপ-কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে পুনর্গঠিত এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. সারজিস আলমকে। এতে বিভিন্ন বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব দেওয়া হয়েছে।

দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে এ কমিটি গঠন করা হয়। দলীয় কার্যক্রমের সমন্বয়, সাংগঠনিক ব্যবস্থাপনা সুসংহত করা এবং সাংগঠনিক কার্যক্রম আরও কার্যকর করাই এ কমিটি গঠনের লক্ষ্য বলে শনিবার (২৪ অক্টোবর) এনসিপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কমিটিতে উপ-প্রধান করা হয়েছে আরিফুল ইসলাম আদীব (দক্ষিণাঞ্চল) এবং আলী আহসান জুনায়েদকে (উত্তরাঞ্চল)।

বিভাগভিত্তিক দায়িত্বপ্রাপ্তরা হলেন—

ঢাকা বিভাগ উত্তর: সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, সহ-সাংগঠনিক সম্পাদক শওকত আলী,

ঢাকা বিভাগ দক্ষিণ: সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু,

চট্টগ্রাম বিভাগ উত্তর: সাংগঠনিক সম্পাদক নাভিদ নওরোজ শাহ্, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম সৈকত,

চট্টগ্রাম বিভাগ দক্ষিণ: সাংগঠনিক সম্পাদক এ.এস.এম. সুজাউদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক জাওয়াদুল করিম,

রাজশাহী বিভাগ: সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব মাহাদী,

খুলনা বিভাগ: সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরা, সহ-সাংগঠনিক সম্পাদক মোল্লা রহমতুল্লাহ,

বরিশাল বিভাগ: সাংগঠনিক সম্পাদক ড. শামীম হামিদী, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী সালমান,

সিলেট বিভাগ: সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী কামরুল আরিফ, সহ-সাংগঠনিক সম্পাদক নাহিদ উদ্দিন তারেক,

রংপুর বিভাগ: সাংগঠনিক সম্পাদক ডা. মো. কামরুল ইসলাম দর্পণ, সহ-সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন,

ময়মনসিংহ বিভাগ: সাংগঠনিক সম্পাদক মিয়াজ মেহরাব তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক তানহা শান্তা।

সর্বশেষ

জনপ্রিয়