মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০৯:১০, ১০ নভেম্বর ২০২৬

আ.লীগের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ মারা গেছেন

আ.লীগের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ মারা গেছেন
ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই ও রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশিদ।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কিছুদিন আগে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার জীবনাবসান ঘটে।

রায়পুর উপজেলার চরপাতা গ্রামের স্থায়ী বাসিন্দা হারুনুর রশিদ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ১৯৯৬ সালের উপনির্বাচনে লক্ষ্মীপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

এছাড়া তিনি ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ঢাকা আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন।

জনপ্রিয়